সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন আনিসুল হক
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন আনিসুল হক

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৫ ০৪:৪০:৩৩ অপরাহ্ন

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন আনিসুল হক

সংগৃহিত


সুনামগঞ্জ এক আসনে বহুল কাঙ্ক্ষিত ধানের শীষের মনোনয়ন পেলেন কেন্দ্রীয় কৃষকদল সহ সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সম্মানিত সদস্য, তাহিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী আনিসুল হক। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।

সুনামগঞ্জ এক আসনে আনিসুল হক এর নাম তালিকায় প্রকাশ করায় নির্বাচনী  এলাকায় নেতা কর্মী সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্যতা দেখা দিয়েছে।

সাধারন জনগন বলছেন আনিসুল হক দীর্ঘদিন ধরে এলাকায় দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন নিবেদিতপ্রাণ । তারা বলেন  গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায়সঙ্গত দাবির আন্দোলনে তিনি ছিলেন সবসময় প্রথম সারিতে। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু কখনো নীতির পথ থেকে সরে যাননি। তাঁর এই ত্যাগ, সাহস ও নিষ্ঠা তাঁকে এলাকার সাধারণ মানুষের আস্থাভাজন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও মানবিক মানুষ হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন।তারা বলেন ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করবো।

সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হক  বলেন, এটি শুধু আমার ব্যক্তিগত মনোনয়ন নয়, এ মনোনয়ন নেতাকর্মীদের পরিশ্রমের সুফল,এটি সুনামগঞ্জ-১ আসনের জনগণের ভাগ্য পরিবর্তনের সুযোগ। তিনি বলেন  দীর্ঘদিন ধরে এই হাওর অঞ্চলের মানুষ উন্নয়ন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছে।তিনি প্রতিশ্রুতি দেন,সুনামগঞ্জ-১ আসনকে একটি উন্নত, শিক্ষিত ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করবেন। আনিসুল হক বিশ্বাস করেন,এই মনোনয়ন আসলে জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন, যা তিনি সেবার মাধ্যমে ফিরিয়ে দিতে চান।তিনি সকলের প্রতি আহ্বান জানান জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী