মাধবপুরে পানির নিচে রাস্তা চরম ভো*গান্তিতে ৮ গ্রামের মানুষ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

পানি নিষ্কাশনের পথ বন্ধ ও সংস্কার না হওয়ায় এলাকাবাসীর ভো*গান্তি

মাধবপুরে পানির নিচে রাস্তা চরম ভো*গান্তিতে ৮ গ্রামের মানুষ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১১/২০২৫ ১২:১৩:১০ পূর্বাহ্ন

মাধবপুরে পানির নিচে রাস্তা  চরম ভো*গান্তিতে ৮ গ্রামের মানুষ

ছবি: জৈন্তা বার্তা


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ এক বছর ধরে পানির নিচে ডুবে রয়েছে। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকা এবং সরকারি উদ্যোগে সংস্কারের কাজ না হওয়ায় এলাকাবাসী ভোগান্তিতে পড়েছেন।

উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর হযরত শাহজালাল আলিয়া মাদ্রাসা থেকে গোপীনাথপুর পর্যন্ত প্রায় ১.৭৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি (এলজিইডি রাস্তা আইডি নং ৬৩৬৭৩৫০২৩) বর্তমানে রজব আলীর বাড়ির অংশে সম্পূর্ণ পানির নিচে ডুবে আছে।

এই সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করতেন কমলপুর, নয়নপুর, দেবীপুর, কালিকাপুর, রামনগর, চৈতন্যপুর, গোপীনাথপুর ও হরিণখোলা-এই আট গ্রামের প্রায় ৫ থেকে ১০ হাজার মানুষ। এখন তারা বাধ্য হয়ে বিকল্প কাঁচা পথ ব্যবহার করছেন।

বিশেষ ভোগান্তিতে পড়েছেন এলাকার শিক্ষার্থীরা। হযরত শাহজালাল আলিয়া মাদ্রাসা, আজিজুর রহমান স্কলার একাডেমি ও গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীকে প্রতিদিন কাদা ও পানির মধ্য দিয়ে স্কুলে যেতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, স্থানীয় কিছু ব্যক্তি রাস্তার পাশের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছেন। একাধিকবার স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে নিষ্কাশন পথ খুলে দেওয়ার অনুরোধ করা হলেও তারা তা মানেননি। ফলে বর্ষাকালে এলাকাটি তীব্র জলাবদ্ধতায় ডুবে থাকে এবং কোনো যানবাহন চলাচল করতে পারে না।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস শহীদ বলেন, ‘রাস্তাটি সংস্কার করা একান্ত জরুরি। বিভিন্ন সময়ে আবেদন করেছি, কিন্তু এখনও কোনো কাজ হয়নি।’

স্থানীয় বাসিন্দা রজব আলী বলেন, ‘কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা চাই এটি জরুরি ভিত্তিতে মেরামত করা হোক।’

এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী মো. রেজাউন্নবী বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম। স্থানীয় মাদ্রাসার প্রিন্সিপালের আবেদনের ভিত্তিতে রাস্তা পাকা করার প্রস্তাব পাঠানো হয়েছে। জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থাও নেওয়া হবে।’

উল্লেখ্য, ২০২২ সালে এলজিইডি প্রধান প্রকৌশলীর কাছে ওই সড়কটি জরুরি ভিত্তিতে পাকা করার জন্য সুপারিশ করা হলেও এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী