সুনামগঞ্জে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১১/২০২৫ ০১:৫৯:৪৯ অপরাহ্ন

সুনামগঞ্জে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা


সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৭৭ সদস্যের এ কমিটিতে মরমি কবি হাসন রাজার প্রপৌত্র ও হাসন রাজা ট্রাস্টের সাধারণ সম্পাদক দেওয়ান সাজাউর রাজা চৌধুরীকে আহ্বায়ক ও রামেন্দু মজুমদারকে সদস্যসচিব করা হয়েছে।

বুধবার রাতে এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ২৯টি পদ ও সদস্যপদে রাখা হয়েছে ৪৮ জনকে। ২৯টি পদের মধ্যে আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়া যুগ্ম আহ্বায়ক ৭ জন, যুগ্ম সদস্যসচিব ৭, সাংগঠনিক সম্পাদক ১২ এবং জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক পদে ১ জনকে রাখা হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন শহীদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইসহাক আমেনী, জুনাইদ চৌধুরী, শাহনুর আলম তালুকদার, আবদুর রহমান, হাসান আল মাসুম ও রুহুল আমীন; সিনিয়র যুগ্ম সদস্যসচিব আবু ছালেহ মো. নাছিম, যুগ্ম সদস্যসচিব ফয়সল আহমেদ, আবদুল আজিজ মির্জা, বিকাশ রঞ্জন, আলাল উদ্দীন, মকবুল হোসেন ও রিয়াজ উদ্দিন; সাংগঠনিক সম্পাদক সাবাজ মান্না, হুমায়ূন কবির, হাফেজ আরিফুল ইসলাম, শামীম আহমেদ, সাজ্জাদ হোসেন, শিব্বির আহমদ, টিপু সুলতান, উবায়দুর তাহমিদ, আল আমিন, আবুল হোসেন, ইমরান মাহমুদ ও তোফায়েল আহমেদ তারেক।

আহ্বায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী বলেন, ‘আমরা সংগঠন গোছানোর পাশাপাশি আঞ্চলিক নানা দাবিতে আন্দোলন করছি। একই সঙ্গে নির্বাচনী প্রস্তুতিও নেওয়া হচ্ছে। উপজেলাগুলোয় নেতা-কর্মীদের সংঘটিত করে কমিটি করার কাজ চলমান।’

এর আগে গত ১৩ জুলাই দেওয়ান সাজাউর রাজা চৌধুরীকে প্রধান সমন্বয়ক করে সুনামগঞ্জে এনসিপির ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল। চার মাস পর আবার দেওয়ান সাজাউরকে প্রধান সমন্বয়ক থেকে আহ্বায়ক করে ৭৭ সদস্যের কমিটি ঘোষণা করা হলো।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী