মাধবপুরে ইসলামী আন্দোলনের কর্মশালা অনুষ্ঠিত
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

মাধবপুরে ইসলামী আন্দোলনের কর্মশালা অনুষ্ঠিত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১১/২০২৫ ০২:৪১:২৩ অপরাহ্ন

মাধবপুরে ইসলামী আন্দোলনের কর্মশালা অনুষ্ঠিত


“মুক্তির মূলমন্ত্র—ইসলামী শাসনতন্ত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হবিগঞ্জের মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) মাধবপুরের হাইওয়ে ইন হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায়  সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার সভাপতি মুফতি সোলাইমান গাজী ও প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাইখুল হাদীস মুফতি হেমায়েতুল্লাহ কাশেমী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হবিগঞ্জ -৪ আসনে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী কামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান মোজাহিদি, জামায়াতে ইসলামীর মাধবপুর উপজেলা শাখার সেক্রেটারি মোস্তফা কামাল , খেলাফত মজলিস মাধবপুর পৌর শাখার সেক্রেটারি মো. শাহীন মিয়া, সিরাজুল ইসলাম, মুজিবুর রহমান সুমন, মিজানুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে উপস্থিত কর্মীদের জন্য আয়োজিত প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শাহ ইফতেকার তারিক।

বক্তারা বলেন, সমাজ পরিবর্তন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের জ্ঞান, ত্যাগ, নিষ্ঠা ও আদর্শিক অবস্থান অপরিহার্য। ইসলামী সমাজব্যবস্থা কায়েমে প্রত্যেক দায়িত্বশীলকে আত্মশুদ্ধি ও আদর্শিক চেতনায় বলীয়ান হতে হবে।

কর্মশালায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক দায়িত্বশীল উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামী আন্দোলন মাধবপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক আলী আকবর আল হোসাইনি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী