দুই বছর পর গাজায় খুলেছে ৮০০ বছরের পুরোনো ভবন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৯ PM

দুই বছর পর গাজায় খুলেছে ৮০০ বছরের পুরোনো ভবন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৫ ০৪:১০:৪২ PM

দুই বছর পর গাজায়  খুলেছে ৮০০ বছরের পুরোনো ভবন

ফাইল ফটো


দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর গাজায় আবারও শিক্ষার আলো জ্বালাতে শুরু করেছে জাতিসংঘের শিক্ষা সংস্থা। হাজারো শিশুর জন্য পুনরায় স্কুল খুলে দেয়া হয়েছে—এর মধ্যে একটি স্কুল চালু হয়েছে গাজা শহরের একটি ৮০০ বছর পুরোনো ঐতিহাসিক ভবনে, যা এখন পরিণত হয়েছে শিক্ষার নতুন আশ্রয়ে।গাজা শহরের ঐ স্থানে স্বেচ্ছাসেবক শিক্ষকরা নিজেদের উদ্যোগে শ্রেণিকক্ষ তৈরি করেছেন। শতাব্দীপ্রাচীন এই ভবনে এখন শিশুরা বই হাতে আবারও শ্রেণিতে ফিরছে। যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের মধ্যে এই পুনরায় স্কুল চালুর উদ্যোগ স্থানীয় মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে।

আল জাজিরার ভিডিও প্রতিবেদনে দেখা গেছে, শিশুদের মুখে আনন্দের হাসি—যেন ধ্বংসস্তূপের মাঝেও জীবনের জয়গান।জাতিসংঘের শিক্ষা অধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক ফারিদা শহীদ গাজার শিক্ষাব্যবস্থার পতনকে বর্ণনা করেছেন এক ভয়াবহ শব্দে—'স্কলাস্টিসাইড' ।

তিনি বলেন, 'এটি এমন এক পরিস্থিতি, যেখানে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো, লক্ষ্যবস্তু বানানো হচ্ছে শিক্ষক ও শিক্ষাবিদদের।' গাজার এই পুরোনো স্কুলটির পুনরায় চালু হওয়া শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়—এটি আশা, টিকে থাকা আর ভবিষ্যতের স্বপ্নের প্রতীক। ধ্বংসস্তূপের মাঝেও শিক্ষা ফের জীবনের আলো জ্বালাতে শুরু করেছে, আর সেই আলোয় ভর করে গাজার শিশুরা স্বপ্ন দেখছে এক শান্তিময় আগামী দিনের।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ