মাধবপুরে বালুখে*কোদের ধ*রতে রাতের আঁধারে অ*ভিযান
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

মাধবপুরে বালুখে*কোদের ধ*রতে রাতের আঁধারে অ*ভিযান

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/১১/২০২৫ ০১:৪১:১৯ অপরাহ্ন

মাধবপুরে বালুখে*কোদের ধ*রতে রাতের আঁধারে অ*ভিযান


হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে বালুখেকোদের উৎপাত আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে অবৈধ বালু আহরণকারীদের ধরতে গভীর রাতে অভিযান পরিচালনা শুরু করেছে মাধবপুর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেমের নেতৃত্বে মাধবপুর উপজেলার চৌমুহনী, অলিপুর, ধর্মঘর, ভান্ডারুয়া ও রসুলপুর এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পাচার প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইউএনও মো. জাহিদ বিন কাশেম জানান, নিশুতি অভিযানের মাধ্যমে আমরা এই বার্তাটি দিতে চেয়েছি যে অবৈধভাবে বালু আহরণকারীরা  যেকোনো সময় প্রশাসনের খাঁচায় বন্দী হতে পারে। এ থেকে সবাই সতর্ক হবে। এখন থেকে নিয়মিতভাবে এরকম আকস্মিক অভিযান চলবে। তবে আজকের অভিযানে কাউকে বালু উত্তোলনরত অবস্থায় পাওয়া যায়নি। যদি কারো জিম্মায় অবৈধভাবে আহরিত বালু পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ বালু উত্তোলন ও পাচার বন্ধ করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর বলেও জানান তিনি।

মাধবপুর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহায়তা করে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী