সুনামগঞ্জে ল ক ডা উ নে র কোনো প্রভাব পড়েনি, গ্রে প্তা র ৩
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ল ক ডা উ নে র কোনো প্রভাব পড়েনি, গ্রে প্তা র ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ০৪:৩৮:১৯ অপরাহ্ন

সুনামগঞ্জে ল ক ডা উ নে র কোনো প্রভাব পড়েনি, গ্রে প্তা র ৩

সংগৃহিত


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি সুনামগঞ্জে। বৃহস্পতিবার অন্যান্য দিনের মতো রাস্তায় যানবাহনের ভিড় ছিল। খোলা ছিল দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত।

এদিকে, লকডাউন কর্মসূচিকে ঘিরে কোথাও কোনো মিছিল করেনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ কিংবা অন্য কোনো অঙ্গসংগঠন। তবে বুধবার নির্জন সড়ক থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী পুলিশের চোখ ফাঁকি দিয়ে পৃথক দুটি ঝটিকা মিছিল করে।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের ব্যস্ততম এলাকা ট্রাফিক পয়েন্ট ঘুরে দেখা যায়—অন্যান্য দিনের মতো সবকিছু স্বাভাবিক ছিল। সড়কে ছিল পর্যাপ্ত যানবাহন, সকল দোকানপাট খোলা ছিল।

এদিকে, সকাল থেকে শহরে মোটরসাইকেল নিয়ে লকডাউন বিরোধী মহড়া দিতে দেখা যায় এনসিপির ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীদের।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে গতরাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী