জুড়ীতে ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচীর আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

জুড়ীতে ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচীর আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ০৫:০১:৪৯ অপরাহ্ন

জুড়ীতে ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচীর আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

ছবি:নিজস্ব


মৌলভীবাজার জেলার জুড়ীতে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য কর্মসুচীর আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা শেষে কৃষ্ণনগর এলাকায় এনসিডি ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষদের মাঝে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ, ওজন ও উচ্চতা মাপা এবং চক্ষু পরীক্ষা করা হয়। এসময় উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচীর এরিয়া ম্যানেজার অশোক কুমার সাহা, ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচীর সংগঠক শামসুন্নাহার, রঞ্জু রাজভর সহ অনেকেই। 

ডায়াবেটিস প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস এমন এক রোগ যা স্বাস্থ্য শিক্ষাই এর প্রধান চিকিৎসা। যথাযথ স্বাস্থ্য শিক্ষা পেলে যে কোন ডায়াবেটিস রোগী চিকিৎসকের ওপর নির্ভর না হয়েও দীর্ঘদিন ভালভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারে। শতকরা ৭০ ভাগ ডায়াবেটিস প্রতিরোধযোগ্য। ইচ্ছে থাকলেই তা প্রতিরোধ সম্ভব। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও মহামারী আকারে ডায়াবেটিস ছড়িয়ে পড়েছে। এখন মানুষের মধ্যে ডায়াবেটিসের ওপর সচেতনতা বাড়াতে হবে। ডায়াবেটিস যে হারে বাড়ছে তাতে আমাদের এখনই এ রোগ প্রতিরোধে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। আর যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের সচেতন করে তুলতে হবে। যাতে তারা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রেখে সুস্থ, স্বাভাবিক ও কর্মঠ জীবনযাপন করতে পারেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী