জানা গেল রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০২ AM

জানা গেল রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৫ ০১:২৪:২৫ PM

জানা গেল রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ


আগামী বছর পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞান সমিতি। ধারণা করা হচ্ছে আগামী রমজান মাস শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। সে হিসেবে ঈদের দিনটি হতে পারে ২০ মার্চ শুক্রবার।

আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, ১৪৪৭ হিজরির রমজান শুরুর চাঁদ দেখা যেতে পারে আগামী ১৭ ফেব্রুয়ারি। তবে সেদিন চাঁদ দেখার মতো আবহাওয়া নাও থাকতে পারে। এ কারণে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

মাসটি ৩০ দিন চলবে বলে ধারণা করা হচ্ছে। যদিও চাঁদ দেখার ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইউএই চাঁদ দেখা কমিটি। রমজান মাস যদি ৩০ দিনে পূর্ণ হয় তাহলে সংযুক্ত আরব আমিরাতের অনুমোদিত ছুটির পঞ্জিকায় রমজানের ৩০তম দিনটিও ছুটি হিসেবে যুক্ত হবে। অর্থ্যাৎ, দেশটির বাসিন্দারা চারদিনের ছুটি পাবেন।

বাংলাদেশে চলতি বছর ঈদুল ফিতর উদযাপিত হয় গত ৩১ মার্চ। রমজান মাস ছিল ২৯ দিনের। চাঁদ দেখার পাশাপাশি সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর দেশে ঈদ উদযাপন করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক