সিলেটে পদ ফিরে পেলেন ব হি ষ্কৃ ত বি এন পি নেতা শাহ আলম
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সিলেটে পদ ফিরে পেলেন ব হি ষ্কৃ ত বি এন পি নেতা শাহ আলম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ০৬:৫৯:৩৩ অপরাহ্ন

সিলেটে পদ ফিরে পেলেন ব হি ষ্কৃ ত বি এন পি নেতা শাহ আলম

সংগৃহিত


সিলেট জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ শাহ আলম স্বপন দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর পুনরায় প্রাথমিক সদস্য পদ ফিরে পেয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করে দলের সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে তিনি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দায়িত্ব পালনে পুনরায় যুক্ত হলেন। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথাও জানানো হয়।

কেন্দ্রীয় সিদ্ধান্তে আরও বলা হয়, দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে ভবিষ্যতে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তার ভূমিকা রাখার প্রত্যাশা করছে বিএনপি।

চিঠিতে স্বাক্ষর করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিটি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমেদ মিলন ও মিফতা সিদ্দিকীসহ সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অনুলিপি আকারে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত বছরের মে মাসে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছিলো। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক