তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে আমরা শিক্ষা ক্ষেত্রে বড় পরিবর্তন আনবো- এম এ মালিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

দক্ষিণ সুরমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময়

তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে আমরা শিক্ষা ক্ষেত্রে বড় পরিবর্তন আনবো- এম এ মালিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ০৭:৩৬:৫৩ অপরাহ্ন

তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে আমরা শিক্ষা ক্ষেত্রে বড় পরিবর্তন আনবো- এম এ মালিক

ছবি:সংগৃহীত


সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক বলেছেন, নির্বাচিত হলে এ অঞ্চলের শিক্ষা খাতে বৈপ্লবিক পরিবর্তনআনা হবে । মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনব্যাপী দক্ষিণ সুরমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

এম এ মালিক বলেন, এই আসনের বহু শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও উন্নত সুযোগ-সুবিধা নেই। আধুনিক ল্যাব, লাইব্রেরি, প্রযুক্তি শিক্ষা ও মানসম্মত অবকাঠামো নিশ্চিত করাই হবে আমার প্রথম লক্ষ্য। তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতেই আমরা শিক্ষা ক্ষেত্রে বড় পরিবর্তন আনবো।

তিনি আরও জানান, এলাকার স্কুল-কলেজের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে তাঁর। পাশাপাশি ডিজিটাল ক্লাসরুম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও আইটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার মান বৃদ্ধি করবেন বলে প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, লালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি জিলা মিয়া, সাধারণ সম্পাদক আমিনুর রহমান সিফতা, সহ সভাপতি ছইদ আলী, সহ সাধারণ সম্পাদক  নজরুল ইসলাম মনির, উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আবু ছাইয়েদ হিরণ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আমিন, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য আলাউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য পাবেল আহমদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক