বিপুল ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে -হাকিম চৌধুরী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

গোয়াইনঘাটের ফতেপুরে লিফলেট বিতরণ, প্রচার মিছিল ও পথসভা

বিপুল ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে -হাকিম চৌধুরী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ০৯:৪৬:১২ অপরাহ্ন

বিপুল ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে -হাকিম চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না। বিপুল ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে।

তিনি আরও বলেন, স্থানীয় জনগণ ও তৃণমূল নেতাকর্মীদের আবেগ-অনুভূতিকে গুরুত্ব দিয়ে প্রার্থী মনোনয়ন দিলে সিলেট-৪ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ফতেপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চৌমুহনী বাজারে বিএনপির ৩১ দফার সমর্থনে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসলাম উদ্দিন মেম্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এখলাস উদ্দিন মেম্বারের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাড. শাহজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, বিএনপি নেতা নিজাম উদ্দিন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি কামরুল ইসলাম মেম্বার, শ্রমিক দলের সভাপতি লোকমান আহমেদ মেম্বার, বিএনপি নেতা বিলাল মুন্সি, আব্দুর রহিম, দিদারুল আলম, যুবদল নেতা সোনা মিয়া, শাহ আলম, ওয়ারিস আহমেদ, খান মোহাম্মদ ইয়াহিয়া, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ হেলু, যুবদল নেতা আব্দুল আলিম, শাহ আলম, ফখরুল ও রুমেল আহমেদ প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক