সিলেটে শিশু অ*পহরণের ঘটনায় যুবক আ*টক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সিলেটে শিশু অ*পহরণের ঘটনায় যুবক আ*টক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ০২:২৬:৫৩ অপরাহ্ন

সিলেটে শিশু অ*পহরণের ঘটনায় যুবক আ*টক


সিলেট নগরীর নবাব রোড এলাকায় দিনে-দুপুরে প্রকাশ্যে প্রাইভেটকার আটকে শিশুকে অপহরণের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নগরীর লালদিঘির পাড় এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে লামাবাজার ফাঁড়ির পুলিশ। আটক হিসাম আহমদ (২০) লালাদিঘীর পাড় এলাকার আলিম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নবাবরোড এলাকায় শিশু অপহরণের চেষ্টার ঘটনাটি ঘটে। ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, দিনে-দুপুরে প্রকাশ্যে প্রাইভেটকার থামিয়ে এক শিশুকে অপহরণের চেষ্টা করছেন দুই যুবক। যদিও স্থানীয়দের বাধায় অপহরণকারীরা ব্যর্থ হয়।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। এর ভিত্তিতে লামাবাজার ফাঁড়ির ইনচার্জ মো. আলী খানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে লালাদিঘীর পাড়ের মাহমুদ ভিলা নামক বাসা থেকে হিসামকে আটক করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অপহরণের ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক