জগন্নাথপুর হাসপাতালের গেটে সবজি ব্যবসায়ী ও অটোরিকশার ভিড়
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

জগন্নাথপুর হাসপাতালের গেটে সবজি ব্যবসায়ী ও অটোরিকশার ভিড়

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ০৫:৫১:২৭ অপরাহ্ন

জগন্নাথপুর হাসপাতালের গেটে সবজি ব্যবসায়ী ও অটোরিকশার ভিড়

ছবি:নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে দীর্ঘদিন ধরেই সবজির দোকান বসে আসছে। হাসপাতালের প্রবেশপথেই গড়ে ওঠা এই অনানুষ্ঠানিক বাজারের কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। তৈরি হচ্ছে তীব্র যানজট, সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশ।প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাসপাতালের মূল গেট দখল করে থাকেন সবজি বিক্রেতারা। অটোরিকশা, সিএনজি, রিকশা ও দোকানির পসরা মিলে সংকীর্ণ হয়ে পড়ে প্রবেশপথ। ফলে জরুরি বিভাগে যেতে অ্যাম্বুলেন্সসহ রোগীবাহী গাড়িগুলোকে থেমে থাকতে হয়।

জরুরি বিভাগে রোগী নিয়ে আসা সুজন মিয়া বলেন, ‘রোগীকে নিতে গিয়ে গেটেই ১০ মিনিট আটকে থাকতে হলো। সবজির বস্তা, টমটম আর লোকজনের ভিড়ে রাস্তা একেবারে বন্ধ। হাসপাতালে এমন বাজার থাকা উচিত না।

হাসপাতাল সূত্রে জানা যায়, বাজারের বর্জ্য ফেলে রাখা হয় প্রধান ফটকের দুই পাশে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নষ্ট হয়। রোগী ও স্বজনদের প্রবেশপথ পর্যন্ত আসতেও ভোগান্তি পোহাতে হয়।তবে বিক্রেতাদের দাবি, জীবিকার তাগিদেই বসতে হয় এখানে। এক সবজি বিক্রেতা বলেন, ‘পেটের দায়ে বসি। হাসপাতালের লোকজন আমাদের নিয়মিত ক্রেতা। চেষ্টা করি জায়গা পরিষ্কার রাখতে।’স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ বারবার অনুরোধ করলেও দোকানিরা সরে না। এই জনস্বাস্থ্য ঝুঁকি দূর করতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাজিম আহমেদ বলেন, ‘আমরা বহুবার বলেছি যেন ফটক ফাঁকা রাখে। আইনশৃঙ্খলা মিটিংয়েও বিষয়টি তুলেছি। তবুও কোনো পরিবর্তন নেই।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন বলেন, ‘বিষয়টি জানা আছে। হাসপাতালের গেট থেকে যানজট ও বাজার দ্রুত সরিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী