জুড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

জুড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ০৬:৩০:১০ অপরাহ্ন

জুড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি:নিজস্ব


মৌলভীবাজার জেলার জুড়ীতে "জুড়ী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র প্রদান করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সানাবিল লাইব্রেরীতে ২০২৪ ইং সালের জুড়ী মেধাবৃত্তি প্রকল্পের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তি প্রকল্পের সভাপতি অশোক রঞ্জন পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।

বৃত্তি প্রকল্পের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম আহমেদ, জুড়ী প্রেসক্লাবের সিনিয়র সদস্য হারিস মোহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তামিম আহমেদ। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থী আশয়া আক্তার। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক