গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অ*ভিযান, জ*রিমানা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অ*ভিযান, জ*রিমানা

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/১১/২০২৫ ০১:০৭:৫৩ অপরাহ্ন

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অ*ভিযান, জ*রিমানা


সিলেটের গোলাপগঞ্জে পৌরসভা ও চৌমুহনী এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ অভিযানে অবৈধ দখল, যানজট সৃষ্টি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও ট্রেড লাইসেন্স যাচাইসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে চৌমুহনী এলাকার নির্ধারিত বাসস্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডে যানবাহনের বিশৃঙ্খল যাত্রী ওঠানামা বন্ধে কঠোর নির্দেশ দেওয়া হয়। ফুটপাত দখল করে অবৈধ ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়ে সরকারি জায়গায় স্থাপিত তিনটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

এ ছাড়া একটি বীজ, সার ও কীটনাশকের দোকানে মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার অপরাধে মামলা দায়ের করা হয়। মার্কেটগুলোর ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স যাচাই ও বিভিন্ন অনিয়মের বিষয়ে সতর্ক করা হয়।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ৯টি মামলায় ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ। পুরো অভিযানে সহায়তা করে বাংলাদেশ সেনাবাহিনী এবং গোলাপগঞ্জ মডেল থানার একটি টিম।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক