কৈলাশটিলায় পুরনো কূপে নতুন গ্যাসের সন্ধান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

কৈলাশটিলায় পুরনো কূপে নতুন গ্যাসের সন্ধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/১১/২০২৫ ০৭:৪৫:৫৬ অপরাহ্ন

কৈলাশটিলায় পুরনো কূপে নতুন গ্যাসের সন্ধান

ছবি:সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলা গ্যাসফিল্ডের ১ নং কূপে নতুন করে গ্যাসের সন্ধান মিলেছে। এই কপে থেকে প্রতিদিন পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। তিনি বলেন, কৈলাশটিলা গ্যাসফিল্ডের ১ নং কূপে গ্যাসের মজুদ পাওয়া গেছে। এখনও কিছু কাজ বাকী আছে। এসব কাজ শেষে সিলেট গ্যাস ফিল্ড কতৃপক্ষ এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন।

জানা গেছে, সিলেট গ্যাস ফিল্ডের অধীনে কৈলাশটিলা গ্যাস ফিল্ডে ৯টি কূপ রয়েছে। এর মধ্যে ১ নং কূপে ১৯৬১ সালে গ্যাসের সন্ধান পাওয়া যায। একবার বিরতি দিয়ে ২০১৯ সাল পর্যন্ত এ কূপ থেকে গ্যাস উত্তোলিত হয়। ২০২৩ সাল থেকে দেশের পরনো কূপগুলো নতুন করে ওয়ার্কওভার শুরু হয়। এর মধ্যে সিলেট গ্যাসফিল্ডের আওতাধিন ১৪টি কূপের ওয়ার্কওভার চলছে। কৈলাশটিলা-১ সহ ইতোমধ্যে ৭টি কূপের ওয়ার্কওভার সম্পন্ন হয়েছে। সাতটিতেই গ্যাসের মজুদ পাওয়া গেছে।

সিলেট গ্যাস ফিল্ড সূত্র জানায়, দুই থেকে তিন দিনের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে জাতীয় গ্রিডে এ গ্যাস যুক্ত হতে পারে।

সূত্র আরো জানায়, প্রায় ৪ মাস আগে কৈলাশটিলায়-১ নম্বর কূপ ওয়ার্কওভার শুরু করে বাপেক্স। ওয়ার্কওভারকালে প্রায় ২২ হাজার ফুট গভীরে গ্যাসের সন্ধান মিলে।

জানা যায়, সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের আওতাধিন কূপগুলোতে চলমান আরও কয়েকটি প্রকল্পের কাজ দ্রুত শেষ হবে। এ সকল কূপে আশানুরূপ গ্যাস পাওয়া গেলে প্রতিদিন জাতীয় গ্রিডে ২৫০ মিলিয়ন গ্যাস যুক্ত করা সম্ভব হবে।

প্রসঙ্গত, সিলেটের হরিপুরে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায় ১৯৫৫ সালে। এরপর আবিষ্কার হতে থাকে একের পর এক গ্যাসক্ষেত্র। বর্তমানে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের আওতায় পাঁচটি গ্যাসক্ষেত্র রয়েছে। 

সেগুলো হলো- হরিপুর গ্যাসফিল্ড, রশীদপুর গ্যাসফিল্ড, ছাতক গ্যাসফিল্ড, কৈলাশটিলা গ্যাসফিল্ড ও বিয়ানীবাজার গ্যাসফিল্ড। এর মধ্যে ছাতক গ্যাসফিল্ড পরিত্যক্ত অবস্থায় আছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক