সিলেট ৪ স্হানীয় প্রার্থীই মানুষের আশা আকাঙ্ক্ষার যোগ্য প্রতিনিধি যুক্তরাজ্য কাউন্সিলর আবদুল মুবিন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সিলেট ৪ স্হানীয় প্রার্থীই মানুষের আশা আকাঙ্ক্ষার যোগ্য প্রতিনিধি যুক্তরাজ্য কাউন্সিলর আবদুল মুবিন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১/১১/২০২৫ ০৩:৫৪:০৫ অপরাহ্ন

সিলেট ৪ স্হানীয় প্রার্থীই মানুষের আশা আকাঙ্ক্ষার যোগ্য প্রতিনিধি যুক্তরাজ্য কাউন্সিলর আবদুল মুবিন

ছবি:নিজস্ব


দাবী একটাই সিলেট ৪ আসনের মৃত্তিকার যোগ্য সন্তানই বড় দলের প্রার্থী হয়ে সংসদ নির্বাচনে বিজয়ে হবে, এ অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব করবে। কারন, এ অঞ্চলের লাখো মানুষের সুখ দুঃখ এর প্রকৃত সারথি তিনিই হতে পারেন যিনি এ অঞ্চলেরই সন্তান।

একুশ শতকের এই সময়ে এসে বহিরাগত নেতৃত্ব চাপিয়ে দিলে সিলেটের এই প্রান্তিক জনপদের মানুষের অধিকার কতটুকু সুরক্ষিত হবে তা যথেষ্ট সন্দেহের অবকাশ থাকে। গত ১৮ নভেম্বর সৌদি আরবের মক্কা নগরীর কাকিয়া এলাকায় সিলেট ৪ আসনে স্থানীয় প্রার্থীর দাবীতে আয়োজিত এক সভায় উপরোক্ত কথাগুলো বলেন বৃটেনের অক্সফোর্ড এলাকার কাউন্সিলর বিশিষ্ট রাজনীতিবিদ হাফেজ আবদুল মুবিন।

মক্কা নগরীর বিশিষ্ট ব্যবসায়ী ফয়সল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, মক্কা নগরীর ক্লক টাওয়ারের বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ হাবিব, সিলেটের সিনিয়র সাংবাদিক শাব্বির আহমদ, , মাহমুদুল হাসান, আলী হায়দার, বদরুল ইসলাম, রাইয়ান আহমদ, ইকবাল হাসান, আবদুল আলী,প্রমুখ। সভায় বক্তারা আরও বলেন খনিজ সম্পদ অধ্যুষিত এ অঞ্চলের মানুষের বঞ্চনার ইতিহাস পুরনো। বঞ্চিত এ লাখো মানুষের অধিকার আদায়ে প্রয়োজন এ অঞ্চলের স্থানীয় যোগ্য নেতৃত্বের প্রতিনিধিত্ব। বক্তারা এ অঞ্চলের মানুষের প্রাণের এ দাবী টুকু বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য প্রধান রাজনৈতিক দলের নীতি নির্ধারকদের প্রতি আহবান জানান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক