পারিবারিক অনুষ্ঠানে বন্দুক হা ম লা, নি হ ত ৪
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৮ PM

পারিবারিক অনুষ্ঠানে বন্দুক হা ম লা, নি হ ত ৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ০৫:৪৫:৩৫ PM

পারিবারিক অনুষ্ঠানে বন্দুক হা ম লা, নি হ ত ৪

সংগৃহিত


যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালির স্টকটন এলাকায় একটি পারিবারিক অনুষ্ঠানে বন্দুকহামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। হামলাকারী এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে সান জোয়াকিন কাউন্টি শেরিফের দপ্তর।

জানা যায়, রোববার (৩০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু আগে লুসাইল অ্যাভিনিউ এলাকায় গুলির শব্দ শুনে পুলিশে খবর দেয় আশপাশের লোকজন। ঘটনাস্থল স্টকটন শহরের কেন্দ্র থেকে প্রায় ছয় মাইল উত্তরে।

শেরিফ দপ্তরের মুখপাত্র হিদার ব্রেন্ট জানান, একটি ডেইরি কুইনের পেছনের ভোজসভা ও মিলনমেলায় পারিবারিক অনুষ্ঠান চলাকালে এই হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক—সব বয়সী মানুষ রয়েছে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ‘টার্গেটেড’ বা লক্ষ্যভিত্তিক হামলা হতে পারে। তবে এখনো তদন্তের তথ্য সীমিত বলেও জানান হিদার ব্রেন্ট।

ঘটনাটি তদন্ত করছে সান জোয়াকিন কাউন্টি শেরিফের দপ্তর। হামলাকারীকে ধরতে অভিযান চলছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ