মাধবপুরে আন্তর্জাতিক দু র্নী তি বিরোধী দিবস পালিত
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

মাধবপুরে আন্তর্জাতিক দু র্নী তি বিরোধী দিবস পালিত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ০৩:৪৫:১৯ অপরাহ্ন

মাধবপুরে আন্তর্জাতিক দু র্নী তি বিরোধী দিবস পালিত

ছবি:নিজস্ব


"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় মাধবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: ফয়সল চৌধুরীর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন মাধবপুর থানার ওসি মো: মাহবুব মোর্শেদ খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইমরুল হাসান, মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো: গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমূখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী