গাছের সংগে ড্রাইভিং কারের ধা*ক্কা,নি হ ত ১
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

গাছের সংগে ড্রাইভিং কারের ধা*ক্কা,নি হ ত ১

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ০৪:৩৭:০৯ অপরাহ্ন

গাছের সংগে ড্রাইভিং কারের ধা*ক্কা,নি হ ত ১

সংগৃহীত ছবি


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর–হরষপুর সড়কে ড্রাইভিং শিখতে গিয়ে হিমেল নামে এক যুবকের জীবন প্রদীপ নিভে গেল।  মঙ্গলবার সকালে প্রাইভেটকার চালানো শিখতে গিয়ে হিমেল ও তার এক বন্ধু  নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার গাছের সঙ্গে ধাক্কা লাগলে এতে হিমেল  আরেকজন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করে। 

হিমেল (২০)। তিনি ধর্মঘর ইউনিয়নের সোয়াবই মোল্লা বাড়ির মোহন মিয়ার ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।গুরুতর আহত আরোহী এনায়েতুল্লাহ (২২), চৌমুহনী ইউনিয়নের আনন্দ গ্রামের বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হিমেল ও এনায়েতুল্লাহ প্রাইভেট কার নিয়ে ধর্মঘর–হরষপুর সড়কে ড্রাইভিং অনুশীলন করছিলেন। হঠাৎ  নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে গাড়ীটির সজোরে ধাক্কা লাগে। এতে তারা দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন।কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, “নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি জব্দ করা হয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।”

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী