সিলেটের হ*ত্যা মা*মলার আ*সামি হবিগঞ্জে গ্রে*প্তার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

সিলেটের হ*ত্যা মা*মলার আ*সামি হবিগঞ্জে গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/১২/২০২৫ ০৩:৩৫:০৭ অপরাহ্ন

সিলেটের হ*ত্যা মা*মলার আ*সামি হবিগঞ্জে গ্রে*প্তার


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে সিলেটের শাহপরাণে ফাহিম হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে হবিগঞ্জ সদর থানাধীন লোকরা ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে সিলেটের শাহপরাণ (রহঃ) থানার মো. ফাহিম হত্যা মামলার এজাহারনামীয় ১নং পলাতক ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামির নাম আলম খান (৩২)। তিনি সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুরচর শান্তিবাগ এলাকার মৃত জাফর আলী খানের ছেলে।

র‌্যাব জানায়, ফাহিম সিলেট জেলার শাহপরাণ (রহঃ) থানাধীন ছড়ারপাড় এলাকার বাসিন্দা মো. হারুন রশিদের ছেলে। পূর্বশত্রুতার জেরে ঘটনার দিন গত ১০ নভেম্বর (সোমবার) বিকাল ৫টার দিকে ১নং বিবাদীর নেতৃত্বে অন্যান্য বিবাদীগণ তাদের হাতে থাকা ধারালো দা, রামদা, চাইনিজ কুড়াল, ডেগার, জিআই পাইপ, লোহার রড নিয়ে ভিকটিমের পথরোধ করে। তখন ভিকটিম কোনো কিছু বুঝে ওঠার আগেই ১নং বিবাদীর নির্দেশে অন্যান্য বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিমের ওপর আক্রমণ করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ১নং বিবাদী তার হাতে থাকা লম্বা ছুরি দিয়ে ভিকটিমের মাথায় আঘাত করতে গেলে ভিকটিম বাম হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করেন। এতে ভিকটিমের বাম হাতের কব্জির রগ কেটে গভীর রক্তাক্ত জখম হয়। এ সময় অন্যান্য বিবাদীগণ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমের মাথায় ও বুকে আঘাত করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে তলপেটে ও বুকের বাম পাশে আঘাত করে রক্তাক্ত জখম করে।

অতঃপর আশপাশের লোকজন ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে চিকিৎসা শেষে গত ১১ নভেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতে ভিকটিমকে নিয়ে সিলেট আসার পথে রাত ৩টার দিকে ভিকটিম মৃত্যুবরণ করেন।

উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে সিলেটের শাহপরাণ (রহ.) থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিলেট এবং সিপিসি-৩, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুমানিক রাত ২টার দিকে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানাধীন লোকরা ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে মো. ফাহিম হত্যা মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপি, সিলেট এর শাহপরাণ (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী