ইউক্রেন সহায়তায় বড় সিদ্ধান্ত: ১০৫ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন ইইউর
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

ইউক্রেন সহায়তায় বড় সিদ্ধান্ত: ১০৫ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন ইইউর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১২/২০২৫ ০৩:০৯:২১ অপরাহ্ন

ইউক্রেন সহায়তায় বড় সিদ্ধান্ত: ১০৫ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন ইইউর

সংগৃহীত ছবি


ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক চাহিদা মেটাতে ১০৫ বিলিয়ন মার্কিন ডলার সুদমুক্ত ঋণ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী দুই বছরের জন্য দেশটির এই খাতের চাহিদা পূরণের বিষয়ে একমত হয়েছেন ইইউ নেতারা।কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা।

কূটনীতিকদের বরাতে জানা গেছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে ইইউ নেতারা রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার না করে পুঁজিবাজার থেকে ঋণ নিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যয় মেটানোর সিদ্ধান্ত নেন।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কস্তা বলেন, ‘আমাদের একটি চুক্তি হয়েছে। ২০২৬-২৭ সালের জন্য ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো (১০৫ দশমিক ৫ বিলিয়ন ডলার) সহায়তা দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবার তা বাস্তবায়ন করেছি।’তবে কস্তা অর্থায়নের উৎস সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাত পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার পর ইইউ নেতারা এই সমঝোতায় পৌঁছান।ইইউর খসড়া নথির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুঁজিবাজার থেকে ঋণের মাধ্যমে ইউক্রেনকে অর্থের জোগান দেয়া হবে। এটি ইইউ বাজেটের বিপরীতে সুরক্ষিত থাকবে। ফলে ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টায় সহায়তার জন্য জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারের বিতর্কিত পরিকল্পনা থেকে আপাতত সরে এল ইইউ।

একইসঙ্গে ইইউ সরকারগুলো ও ইউরোপীয় পার্লামেন্ট রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদের ব্যবহার করে ইউক্রেনের জন্য একটি ঋণ কাঠামো গঠনের বিষয়ে আলোচনা চালিয়ে যাবে।নথি অনুযায়ী, যৌথভাবে নেয়া এই ঋণ ইউক্রেন তখনই পরিশোধ করবে, যখন মস্কোর কাছ থেকে যুদ্ধ ক্ষতিপূরণ পাবে। ততদিন পর্যন্ত রুশ সম্পদ জব্দ অবস্থায়ই থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী