‘বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক- সৈয়দ ফয়সল
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ

‘বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক- সৈয়দ ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১২/২০২৫ ০৮:৫৩:০৫ অপরাহ্ন

‘বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক- সৈয়দ ফয়সল

ছবি:সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। বুধবার ঢাকায় অনুষ্ঠিত জানাজায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় হবিগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় গিয়ে জানাজায় অংশ নেন। মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে  নেতাকর্মীরা জানাজা প্রাঙ্গণে উপস্থিত হন। জানাজা শেষে তারা মরহুম নেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

হবিগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন এ দেশের আপোষহীন গণতান্ত্রিক আন্দোলনের সাহসী পথপ্রদর্শক। স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে তিনি জীবনের প্রতিটি অধ্যায়ে দৃঢ় অবস্থান নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া এ দেশের মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। বারবার নির্যাতন ও কারাবরণের শিকার হয়েও তিনি কখনো মাথা নত করেননি। তাঁর আদর্শ ও ত্যাগ আমাদের জন্য চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবে।’

সৈয়দ মোঃ ফয়সল বলেন, ‘আজ দেশের মানুষ একজন অভিভাবকসুলভ নেত্রীকে হারাল। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তবে আমরা বিশ্বাস করি, তাঁর দেখানো পথ অনুসরণ করেই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাবে।’


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী