মাধবপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

মাধবপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০১/২০২৬ ০৬:২২:০৩ অপরাহ্ন

মাধবপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাধবপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়নের পুরাতন ইউপি ভবনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মিলাদ কিয়াম পাঠ করেন ছাতিয়াইন বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী ইমাদ উদ্দিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খান্দুরা দরবার শরীফের পীর সাহেব এবং বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় নেতা সৈয়দ যুবায়ের কামাল। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে ১০নং ছাতিয়াইন ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তাঁর রুহের মাগফিরাত কামনা করা সকল ধর্মপ্রাণ মানুষের নৈতিক দায়িত্ব।

এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি শহীদুল ইসলাম বাবু, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জালাল মিয়া, ছাতিয়াইন ইউপি কৃষক দলের সাধারণ সম্পাদক মো. ফজলু মিয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ. জামান, যুবদল নেতা বিলাল মিয়া, ৫নং ওয়ার্ড (শিমূলঘর) বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. ফেরদৌস মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ খানসহ আরও অনেকে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী