নবীগঞ্জের জিয়াপুরে হতদরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

নবীগঞ্জের জিয়াপুরে হতদরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০১/২০২৬ ১০:৪৯:৩৬ অপরাহ্ন

নবীগঞ্জের জিয়াপুরে  হতদরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র  (কম্বল) বিতরণ

ছবি:সংগৃহীত


নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুব আলম খসরু কর্তৃক বাস্তবায়ন ও বিতরণে জিয়াপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী  শেখ নুরুউল্লা কাউন্সিলর জিপি ও তাহার পরিবার বর্গ প্রবাসীদের অর্থায়নে শতাধিক পরিবারের মধ্যে উক্ত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে৷ ১০ জানুয়ারী শনিবার সকাল ১১টায়  উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর মোড়ে 

 লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মালিকের সহায়তায়  শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয়  ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক  মাহবুব আলম খসরু, মাওলানা সিরাজুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক এম মুজিবুর রহমান প্রমূখ৷ এসময় 

উপস্থিত ছিলেন, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (অবসর প্রাপ্ত) সহকারী শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম, হাজী আব্দুল সালাম, ফিরুজ মিয়া, ইতালী প্রবাসী আব্দুল আলীম৷ সমাজকর্মী আমির আলী,  আবুল হোসেন, আব্দুল আহাদ, মোজাহিদ মিয়া, আবুল হাসনাত সহ আরো অনেকেই।

বক্তরা বলেন,সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে হত দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সবাই যার যার সাধ্যমতো নিজ নিজ এলাকায় শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করে মানবতার কল্যাণে কাজ করি৷ সমাজ সেবাও একটি পবিত্র ইবাদত৷

তাই দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মানবিক ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানান সুশীল সমাজের নেতৃবৃন্দ৷

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী