মাধবপুরে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ী জব্দ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

মাধবপুরে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ী জব্দ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০১/২০২৬ ০৬:৫৪:৫৩ অপরাহ্ন

মাধবপুরে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ী জব্দ

নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে অভিনব কৌশলে পাচারকালে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস ও শাড়ী জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি বালুবাহী ট্রাকও জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

এ সময় সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি বালুবাহী ট্রাককে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে বিজিবি সদস্যরা ট্রাকটি থামিয়ে তল্লাশি চালান। তল্লাশিকালে ট্রাকের বালুর নিচে বিশেষভাবে নির্মিত গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও শাড়ী উদ্ধার করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, উদ্ধারকৃত অবৈধ ভারতীয় পণ্য ও জব্দকৃত ট্রাকের মোট সিজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা। এসব পণ্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে পাচার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় কসমেটিকস, শাড়ী ও ট্রাক আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী