বি এ ন পি ক্ষমতায় এলে কোনো জুলুম নি র্যা ত ন হবে না:মাধবপুরে সৈয়দ মো. ফয়সল
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

বি এ ন পি ক্ষমতায় এলে কোনো জুলুম নি র্যা ত ন হবে না:মাধবপুরে সৈয়দ মো. ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০১/২০২৬ ০৭:১৬:০১ অপরাহ্ন

বি এ ন পি ক্ষমতায় এলে কোনো জুলুম  নি র্যা ত ন হবে না:মাধবপুরে সৈয়দ মো. ফয়সল

নিজস্ব


বিএনপি ক্ষমতায় গেলে দেশে কোনো ধরনের প্রতিহিংসা, জুলুম–নির্যাতন কিংবা অন্যায় কাজ করতে দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল। তিনি বলেন, “বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপি সরকার গঠন করলে চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, মামলা বাণিজ্য ও জমি দখলের মতো অপরাধ কঠোরভাবে দমন করা হবে। জনগণই দেশের প্রকৃত মালিক, জনগণের টাকায় রাষ্ট্র চলে—সুতরাং কারও অন্যায় করার সুযোগ থাকবে না।”

রোববার বিকেলে মাধবপুর উপজেলার খড়কি বাজারে ১,২,ও ৩ নং ওয়ার্ড আয়োজিত   এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় ভোটার উপস্থিত ছিলেন।সৈয়দ মো. ফয়সল আরও বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে পারবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে। কাউকে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করা হবে না।” তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, পরিবার কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ডসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নত করা হবে।

নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চার-পাঁচবার আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি আমাকে খুব স্নেহ করতেন। তার আদর্শ অনুসরণ করেই আমি মানুষের পাশে থাকতে চাই।”বিশেষ অতিথির বক্তব্যে সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, “খড়কি গ্রামবাসী আমাদের প্রতিবেশী। আপনাদের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক রয়েছে। অতীতেও আমরা আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। বিএনপি আপনাদের সমর্থনে সরকার গঠন করলে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে আমরা কাজ করব।”

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা ফকরুল ইসলাম শিরু।তিনি বলেন, “এই অঞ্চলের মানুষ উন্নয়ন চান। সৈয়দ মো. ফয়সল একজন সৎ, যোগ্য ও পরীক্ষিত নেতা। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে।”সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং খড়কি বাজার এলাকায় গণসংযোগ করেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী