নিজের ছাড়া অন্যের ভোটের দিকে হাত না বাড়াতে স ত র্ক করলেন ডা.শফিকুর রহমান
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

নিজের ছাড়া অন্যের ভোটের দিকে হাত না বাড়াতে স ত র্ক করলেন ডা.শফিকুর রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৬ ১১:১৪:৫৯ অপরাহ্ন

নিজের ছাড়া অন্যের ভোটের দিকে হাত না বাড়াতে স ত র্ক করলেন ডা.শফিকুর রহমান

সংগৃহীত


নিজের ছাড়া অন্যের ভোটের দিকে হাত না বাড়ানোর জন্য সতর্ক করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। জনগণের ভোট নিয়ে কেউ যদি অন্য কোনো চিন্তা করেন, তাহলে যুবকরা সিংহ হয়ে গর্জন করবে, যা সামাল দেয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

জামায়াত আমির স্পষ্ট করে বললেন, আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব— সেদিন এখন আর নাই। এখন আমারটা আমি দিব, তোমারটা তুমি দাও। আমার যারে পছন্দ আমি দেব, তোমার যারে পছন্দ তারে দাও। এর নাম হচ্ছে ডেমোক্রেসি। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদাবাজদের উদ্দেশে চাঁদাবাজি ছেড়ে দেয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তোমাদের যদি খাদ্যের অভাব হয় আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন আমরা তা ভাগাভাগি করে খাব। তবুও হারামের দিকে হাত বাড়াইও না। চাঁদা নিয়ে মানুষকে কষ্ট দিও না। রাস্তার ভিক্ষুক থেকে শুরু করে শিল্পপতি সবার ঘুম হারাম এদের কারণে। মানুষের অভিশাপের পাত্র হয়ে গেছো। তওবা করে এখান থেকে বের হয়ে আসো, তোমাদেরকে বুকে টেনে নেব। এরপর তোমাদেরকে আমরা শিক্ষিত প্রশিক্ষিত করে তোমাদের হাতেও কাজ তুলে দেব ইনশাআল্লাহ।জামায়াত আমির তার বক্তৃতায় প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ৫ তারিখে পটপরিবর্তনের পর যারা জুলাই মানেন না, যারা সংস্কার মানেন না, যাদের চরিত্র পাল্টায়নি তাদেরকে দিয়ে কী নতুন বাংলাদেশ গড়া সম্ভব?

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক