নামাজরত শিক্ষার্থীদের নিরাপত্তা দিলেন হিন্দু সহপাঠীরা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩০ PM

নামাজরত শিক্ষার্থীদের নিরাপত্তা দিলেন হিন্দু সহপাঠীরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৬ ০২:৪৬:৪১ PM

নামাজরত শিক্ষার্থীদের নিরাপত্তা দিলেন হিন্দু সহপাঠীরা

ছবি : সংগৃহীত


ভারতের লখনৌ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নামাজ পড়া মুসলিম শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে তাদের হিন্দু সহপাঠীরা মানবঢাল হয়ে দাঁড়ানোর ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত প্রায় ২০০ বছরের পুরোনো লাল বড়দারি মসজিদ কমপ্লেক্স সম্প্রতি প্রশাসন তালাবদ্ধ করে দেয়। কর্তৃপক্ষের দাবি, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ঘটনা এড়াতে এটি বন্ধ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, রমজান মাসে কোনো নোটিশ ছাড়াই মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে।

রবিবার শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে মুসলিম শিক্ষার্থীরা মসজিদের বাইরে নামাজ আদায় করেন। এ সময় সম্ভাব্য বাধা এড়াতে হিন্দু শিক্ষার্থীরা তাদের চারপাশ ঘিরে মানবঢাল তৈরি করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, লাল বড়দারি ভবনটি ক্ষতিগ্রস্ত এবং যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তাই গেট তালাবদ্ধ করে ব্যারিকেড দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা দ্রুত মসজিদ খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় কংগ্রেস নেতা ইমরান প্রতাপগরি শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন।

উল্লেখ্য, লাল বড়দারি কমপ্লেক্সটি ১৮০০ সালে নবাব নাসিরউদ্দিন হায়দার নির্মাণ করেন এবং বর্তমানে এটি সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা। 

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ