গোলাপগঞ্জের নি-খোঁজ বৃদ্ধের ম-রদেহ চট্টগ্রামে উ-দ্ধার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

গোলাপগঞ্জের নি-খোঁজ বৃদ্ধের ম-রদেহ চট্টগ্রামে উ-দ্ধার

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৪/২০২৬ ০১:০৬:১৩ অপরাহ্ন

গোলাপগঞ্জের নি-খোঁজ বৃদ্ধের ম-রদেহ চট্টগ্রামে উ-দ্ধার


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফতেহপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া আব্দুল আলী চুনু মিয়া (৭৩) নামের এক বৃদ্ধের মরদেহ চট্টগ্রামে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় পাঁচ দিন পর সোমবার (২৭ এপ্রিল) মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হয়।

বৃদ্ধের ছেলে সাবের আহমদ জানান, গত ১৯ এপ্রিল বিকেল ৫টার দিকে নিজ বাড়ি থেকে স্থানীয় মীরগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন চুনু মিয়া। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি।

পরিবার সূত্রে জানা যায়, চট্টগ্রামে অজ্ঞাত পরিচয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ খোঁজাখুঁজির পরও পরিচয় শনাক্ত করতে না পারায় ময়নাতদন্ত শেষে চট্টগ্রামের আনজুমানে মফিজুল কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন এবং তার ছেলে জাবের আহমদ চট্টগ্রামে গিয়ে বিষয়টি নিশ্চিত হন।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, নিখোঁজের বিষয়ে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর