প্রধানমন্ত্রীর সহযোগীতায় গোলাপগঞ্জের জুলাইযোদ্ধা লিমনের অ স্ত্রো পচার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সহযোগীতায় গোলাপগঞ্জের জুলাইযোদ্ধা লিমনের অ স্ত্রো পচার

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৪/২০২৬ ০৪:৫৮:২৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সহযোগীতায় গোলাপগঞ্জের জুলাইযোদ্ধা লিমনের অ স্ত্রো পচার

সংগৃহীত


 সিলেটের গোলাপগঞ্জে ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন করতে গিয়ে ঢাকাদক্ষিণ বাজারে পুলিশের ছোঁড়া গুলিতে বিদ্ধ হন সিলেট জেলা যুবদল কর্মী লিমন আহমদ। বৈষম্যবিরোধী আন্দোলনের সামনের সারির যোদ্ধা । তার মাথা ও পায়ে গুলি লাগে।এরপর দুইবার অপারেশন হলেও স্বাভাবিক জীবনে তার আর ফেরা হয়নি। বলতে গেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন লিমন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) তৃতীয়বারের মতো অপারেশন হল লিমনের শরীরে। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক সহযোগীতায় ঢাকার শান্তিনগরের ‘অরোরা হাসপাতালে’ তার অপারেশন সম্পন্ন হয়। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকা লিমনের অস্ত্রোপচারে এগিয়ে এসেছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কো-অর্ডিনেটর সিলেটের কৃতিসন্তান কামাল উদ্দিন। আর্থিকভাবে পাশে দাঁড়ানোর পাশাপাশি নিয়মিত খোঁজ রেখেছেন লিমনের চিকিৎসার। 

এছাড়াও লিমনের অস্ত্রোপচারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।

মকসুদ আহমদ জানিয়েছেন, লিমনের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাই আশাবাদী অচিরেই তিনি সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।উল্লেখ্য, লিমনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ থানার বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী