আমনিয়া–গোলাপগঞ্জ সড়ক : ঝুঁকিপূর্ণ কালভার্টে দুর্ঘটনার আশঙ্কা
শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৮ PM

আমনিয়া–গোলাপগঞ্জ সড়ক : ঝুঁকিপূর্ণ কালভার্টে দুর্ঘটনার আশঙ্কা

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৪/২০২৬ ১২:০২:৩৩ AM

আমনিয়া–গোলাপগঞ্জ সড়ক : ঝুঁকিপূর্ণ কালভার্টে  দুর্ঘটনার আশঙ্কা

ছবি:সংগৃহীত


গোলাপগঞ্জ উপজেলার আমনিয়া থেকে গোলাপগঞ্জগামী সড়কে একটি কালভার্ট মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে কালভার্টটির দুই পাশ দেবে যাওয়ার পরও জোড়াতালি দিয়ে চলাচল সচল রাখা হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। কালভার্টটির অবস্থা সম্পূর্ণ ধসে পড়ার মতো। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু কালভার্টের এমন ঝুঁকিপূর্ণ অবস্থা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। বিশেষ করে রাতের অন্ধকারে চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যাচ্ছে।

এলাকাবাসী জানান, আগে থেকেই কালভার্টের দুই পাশে ভাঙন দেখা দিয়েছিল এবং তা সাময়িকভাবে মেরামত করে ব্যবহারযোগ্য রাখা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ভাঙন আরও বেড়ে যাওয়ায় এখন পুরো কাঠামোটিই ঝুঁকির মুখে পড়েছে।

এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে সড়কে চলাচলকারী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ