ওসমানীনগরে সাংবাদিক হারুন রশিদ এর মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৭ PM

ওসমানীনগরে সাংবাদিক হারুন রশিদ এর মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ০১/০৫/২০২৬ ০৬:৫৩:১৯ PM

ওসমানীনগরে সাংবাদিক হারুন রশিদ  এর মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া

নিজস্ব


সিলেটের ওসমানীনগর উপজেলার ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিন পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি ও জনপ্রিয় ফেসবুক পেজ মায়ার টিভি‘র পরিচালক হারুন রশিদ আর নেই। (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার ভোর ৬টার দিকে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

হারুন রশিদের এর মৃত্যুতে সাংবাদিক, রাজনৈতি, সামাজিক বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব হলে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল হাসাপাতালে প্রেরণ করেন। ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক হারুন রশিদকে মৃত ঘোষণা করেন। বুধবার ৫টায় বড়ায়া কাজিরগাঁও কদমতলা তাজপুর শাহী ঈদগাহ ময়দানে জানাযা নামাজ শেষে দাফন পক্রিয়া সমাপ্ত হবে বলে জানা গেছে।

এদিকে, সাংবাদিক হারুন রশিদের অকাল মৃত্যুতে এলকায় শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক হারুন রশিদ সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্বৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ