কদমতলীতে সংঘর্ষে আহত পরিবহন শ্রমিকের মৃত্যু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

কদমতলীতে সংঘর্ষে আহত পরিবহন শ্রমিকের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৫/২০২৬ ০৬:০২:১৭ অপরাহ্ন

কদমতলীতে সংঘর্ষে আহত পরিবহন শ্রমিকের মৃত্যু

সংগৃহিত


সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে আহত এক যুবক মারা গেছেন। নিহত ব্যক্তির নাম রিপন আহমদ (৩০)।

শনিবার (২ মে) বেলা সোয়া ১১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

রিপন গোলাপগঞ্জ উপজেলার উত্তর রনকেলি গ্রামের সাবু মিয়ার ছেলে। তিনি একটি বাসের হেল্পার হিসাবে কর্মরত ছিলেন। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহাগরীর দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান।

উল্লেখ্য, সিলেট-জগন্নাথপুর রুটে চলাচলকারী বাস মিনিবাস শ্রমিকদের সংগঠনের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে গত ২৭ এপ্রিল দুপুর থেকে বিকাল পর্যন্ত কদমতলী বাস টার্মিনালে শ্রমিকদের বহুমুখি সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হন। এদের মধ্যে শনিবার রিপন মারা যান।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী