দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৪৫ AM

সভাপতি ইমরান, সম্পাদক নুরুল

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৫/২০২৬ ১১:৪৯:৫১ PM

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

ছবি:সংগৃহীত


পেশাজীবী সাংবাদিকদের সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের সিলেটের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম।

শনিবার (২ মে) বিকেলে প্রেসক্লাবের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৬–২৭ সেশনের জন্য গঠিত নতুন কমিটির ১১টি পদে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিল করা হয়। কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আফতাব উদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম. আহমদ আলী, প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন এবং প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য গোলাম মর্তুজা বাচ্চু। প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রাশেদুল হোসেন শোয়েব, সহ-সভাপতি আব্দুল হাছিব, সহ-সাধারণ সম্পাদক সুলতান সুমন, কোষাধ্যক্ষ জাবেদ এমরান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিক আহমদ এবং দপ্তর ও পাঠাগার সম্পাদক এস. এম ফাহিম।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম মুসিক, শরিফ আহমদ এবং খাইরুল আমিন রাফসান।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ফয়সাল আমীন, সাবেক সহ-সভাপতি মো. সাহেদ আহমদ শান্ত, সাবেক নির্বাহী সদস্য জাহেদ আহমদসহ অন্যান্য সদস্যরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ