দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নতুন কমিটিকে মন্ত্রী মুক্তাদিরের অভিনন্দন
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১১ PM

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নতুন কমিটিকে মন্ত্রী মুক্তাদিরের অভিনন্দন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৬ ০৪:২৩:৫৬ PM

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নতুন কমিটিকে মন্ত্রী মুক্তাদিরের অভিনন্দন

ছবি:সংগৃহীত


দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

রবিবার (৩ মে) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন, যা দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সভাপতি আশরাফুল ইসলাম ইমরান ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের নেতৃত্বে ক্লাবটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।

মন্ত্রী আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে বর্তমান সরকার সবসময়ই আন্তরিক। দক্ষিণ সুরমার উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে গঠনমূলক ভূমিকা রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত শনিবার (২ মে) উৎসবমুখর পরিবেশে নির্বাচনের মাধ্যমে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ