জৈন্তাপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২০ PM

৩২ টাকা কেজি দরে ৫২৭ টন সংগ্রহের লক্ষ্যমাত্রা

জৈন্তাপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৫/২০২৬ ০৬:১০:৪২ PM

জৈন্তাপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু

নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩ মে) দুপুর ২টায় উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা।

সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের এই উদ্যোগে স্থানীয় বোরো চাষিদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়ন থেকে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে মোট ৫২৭ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।

সরকার নির্ধারিত প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন দিলদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজ আব্দুল হাফিজ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার বেলাল এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার তালুকদার। এছাড়াও স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংগ্রহ কার্যক্রমের প্রথম দিনেই মো. মুহিত আলী নামের একজন কৃষকের কাছ থেকে ০.৪৪ মেট্রিক টন ধান ক্রয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রকৃত কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই ন্যায্যমূল্যে ধান বিক্রির সুযোগ পান, তা নিশ্চিত করতে কঠোর মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয় কৃষকদের আশা, সরকারি এই উদ্যোগ তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ