ঢাকায় অ-পহৃত যুবকের ম-রদেহ মিলল মাধবপুরে
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

ঢাকায় অ-পহৃত যুবকের ম-রদেহ মিলল মাধবপুরে

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৫/২০২৬ ০২:৪৭:৩৭ অপরাহ্ন

ঢাকায় অ-পহৃত যুবকের ম-রদেহ মিলল মাধবপুরে

প্রতীকী ছবি


ঢাকায় অপহরণের শিকার এক যুবকের মরদেহ হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া উম্মেতুন্নেছা হাইস্কুলের ১০০ গজ উত্তর থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকার বাড্ডা থানা পুলিশের একটি দল মাধবপুর থানা পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।

নিহত যুবকের নাম মো. ফরহাদ হোসেন মাহির (২৩)। তিনি ঢাকার উত্তরখান থানার চাঁনপাড়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উত্তরা শাখায় পড়াশোনা করতেন।

পুলিশ  সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ফরহাদকে অপহরণ করে। এরপর তাকে বাড্ডা থানার আফতাবনগরের একটি নির্জন কক্ষে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে বাড্ডা থানায় মামলা করলে পুলিশ মৃদুল সরকার নামে একজনকে গ্রেপ্তার করে। পরে মৃদুল সরকার ফরহাদ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। এর পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে ফরহাদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মৃদুল সরকারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে ব অলে জানিয়েছে পুলিশ।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী