ছাতকে মা দক ও ডা কাতিসহ বিভিন্ন মা মলার ৯ আ সামি গ্রে ফতার
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২২ AM

পুলিশের পৃথক অভিযান

ছাতকে মা দক ও ডা কাতিসহ বিভিন্ন মা মলার ৯ আ সামি গ্রে ফতার

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ০৭:৫৬:০৫ PM

ছাতকে  মা দক ও ডা কাতিসহ বিভিন্ন মা মলার ৯ আ সামি গ্রে ফতার

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশ ও জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পৃথক অভিযানে মাদক, ডাকাতি ও বিভিন্ন মামলার মোট ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ছাতক থানার এফআইআর নং-২৭, তারিখ ২৩ মে ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার করা হয় কহল্লা গ্রামের মুজিবুর রহমান (৩০), শাহপুর (শাখাইতি) গ্রামের রুকন আহমদ (২৮) এবং বিশ্বনাথ উপজেলার দিঘলী (দত্তপুর) গ্রামের দীপ্ত পালকে (৩০)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, ৩০ পিস ইয়াবা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অপরদিকে, ছাতক থানার এফআইআর নং-২৮ এর মাদক মামলায় দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরজ্ঞাতী গ্রামের লিয়াকত আলী (৪০) ও মায়েরকোল গ্রামের রিয়াজ উদ্দিন মিয়া (৩৩) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

এছাড়া আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও একাধিক মামলার আসামি পারভেজ (৩৩) কে গ্রেফতার করা হয়েছে। তিনি ছাতক পৌরসভার বাঁশখলা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ছাতক ও সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একই অভিযানে ছাতক থানার মামলা নং-২৬(৫)২৬ এর আসামি গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের কটালপুর গ্রামের নিজাম উদ্দিন (৪৫) এবং মামলা নং-০৪(১১)২৫ এর আসামি ইয়াসিন আহম্মদকে (২১) গ্রেফতার করা হয়। ইয়াসিনের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপই গ্রামে হলেও বর্তমানে তিনি সিলেট নগরীর টিলাঘর এলাকার শাপলাবাগে বসবাস করতেন।

এদিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় হবিগঞ্জ সদর উপজেলার শেরগাঁও এলাকার শান্ত মিয়া (২৪) কে আটক করেছে পুলিশ।

ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,