ছাতকে পিকআপ-সিএনজির সংঘ*র্ষে নারীসহ আ*হত ৬
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ AM

ছাতকে পিকআপ-সিএনজির সংঘ*র্ষে নারীসহ আ*হত ৬

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৫/২০২৬ ০১:০৩:৫৮ AM

ছাতকে পিকআপ-সিএনজির সংঘ*র্ষে নারীসহ আ*হত ৬

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতকে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের পেপারমিল এলাকার ২ নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়দের ভাষ্য, সিলেটগামী একটি দ্রুতগতির পিকআপের সঙ্গে ছাতকগামী সিএনজির সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

আহতদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুল সরকার (৪০), তেরাব আলী (৬০), তারেক (৩০), রহিম উদ্দিন (৩২) ও এক নারীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।আহত ওই নারীর পরিচয় জানা যায়নি।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত পিকআপটি জব্দ করা হয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই চালক পালিয়ে যান।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক