ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে চেয়ারম্যান জুনাব আলী
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৩ AM

তাহিরপুর সদর ইউনিয়ন

ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে চেয়ারম্যান জুনাব আলী

জাহাঙ্গীর আলম ভূঁইয়া, হাওরাঞ্চল প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৫/২০২৬ ০৮:০৬:৫৯ PM

ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে চেয়ারম্যান জুনাব আলী

ছবি:সংগৃহীত


‘মানবতার সেবায়, পাশে আছি সবসময়’- এই প্রত্যয়কে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মোঃ জুনাব আলী অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের পাশে দাঁড়িয়েছেন।

মঙ্গলবার দুপুরে হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়। তাহিরপুর সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে নিজ দায়িত্বে এসব সহায়তা তুলে দেন চেয়ারম্যান জুনাব আলী।

সহায়তা বিতরণকালে তিনি কৃষকদের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। এ সময় তিনি বলেন, ‘বৈষম্যহীন সমাজ গড়ি, সবার অধিকার নিশ্চিত করি। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব।’

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান জুনাব আলীর এ মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,