শাল্লায় সংঘ*র্ষে আ-হত নারীও মা*রা গেলেন
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২২ AM

শাল্লায় সংঘ*র্ষে আ-হত নারীও মা*রা গেলেন

বিপ্লব রায়, শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৫/২০২৬ ০৮:৫৭:৫৫ PM

শাল্লায় সংঘ*র্ষে আ-হত নারীও মা*রা গেলেন

সংগৃহিত


সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের ইছাকপুর গ্রামে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত আহেরা বেগম (৪৫) মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহেরা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান।

এর আগে মঙ্গলবার দুপুরে ইছাকপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের সাইদুর রহমান ও আওয়াল নূর গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পায়েল মিয়া নামে এক যুবক টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহেরা বেগমও গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, নিহত পায়েল মিয়ার মরদেহ ময়নাতদন্ত শেষে শ্রীহাইল গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। অন্যদিকে আহেরা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,