ছাতকের হাওর থেকে এক ব্যক্তির ম*রদেহ উ*দ্ধার
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০১ AM

ছাতকের হাওর থেকে এক ব্যক্তির ম*রদেহ উ*দ্ধার

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৬/২০২৬ ০৮:৪৯:৫১ PM

ছাতকের হাওর থেকে এক ব্যক্তির ম*রদেহ উ*দ্ধার

সংগৃহিত


সুনামগঞ্জের ছাতক উপজেলার হায়দরপুর হাওর থেকে বুরহান উদ্দিন (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকালে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত বুরহান উদ্দিন উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল প্রায় ১০টার দিকে হায়দরপুর হাওরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে ছাতক থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, মরদেহটি শনাক্তের পর নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, 'বুরহান উদ্দিন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।'

ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক