সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তি দাবি জগন্নাথপুর প্রেসক্লাবের
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৫ AM

সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তি দাবি জগন্নাথপুর প্রেসক্লাবের

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৬/২০২৬ ১১:৪৮:৪৬ PM

সাংবাদিক আমিনুর রহমান জিলুর  মুক্তি দাবি জগন্নাথপুর প্রেসক্লাবের

ছবি:সংগৃহীত


জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আমিনুর রহমান জিলুকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেনের নেতৃত্বে একটি দল জগন্নাথপুরের থানারোড এলাকায় অবস্থিত তার ব্যক্তিগত পেশাগত কার্যালয় থেকে তাকে আটক করে নিয়ে যায়।

পরিবারের সদস্যদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব তদন্ত ছাড়াই তাকে কার্যালয় থেকে নিয়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন। তাদের দাবি, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত না করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

জগন্নাথপুর থানা পুলিশ স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানায়, সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলার ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে আমিনুর রহমান জিলুকে গ্রেপ্তার করেছে। মামলাটি করেছেন জগন্নাথপুর গ্রামের মৃত ইসকন্দর আলীর ছেলে জহিরুল ইসলাম লাল মিয়া।

এদিকে, আমিনুর রহমান জিলুর মামা আব্দুল হেকিম গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, তার ভাগনে দীর্ঘদিন ধরে সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। সম্প্রতি জহিরুল ইসলাম লাল মিয়ার বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদের জেরে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

সাংবাদিক আমিনুর রহমান জিলুর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে এবং তার দ্রুত ও নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে।

বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ ক্ষতিগ্রস্ত করতেই এ ধরনের হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে তাদের আশঙ্কা। তারা বলেন, একজন কর্মরত সাংবাদিককে যথাযথ তদন্ত ছাড়াই কার্যালয় থেকে গ্রেপ্তার করা উদ্বেগজনক এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্যও তা অশনিসংকেত।

নেতৃবৃন্দ অবিলম্বে মামলার বিষয়ে নিরপেক্ষ তদন্ত, আইনি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং আমিনুর রহমান জিলুর মুক্তির দাবি জানান। অন্যথায় স্থানীয় সাংবাদিক সমাজ পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, অফিস সম্পাদক গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক