মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ র্ষ ণ, অভিযুক্ত সুরঞ্জন দাস গ্রে ফ তা র, কারাগারে প্রেরণ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ র্ষ ণ, অভিযুক্ত সুরঞ্জন দাস গ্রে ফ তা র, কারাগারে প্রেরণ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৬/২০২৬ ০৭:১৮:২২ অপরাহ্ন

মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ র্ষ ণ, অভিযুক্ত সুরঞ্জন দাস গ্রে ফ তা র, কারাগারে প্রেরণ

সংগৃহিত


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৭) অচেতন করে ধর্ষণের মামলায় অন্যতম অভিযুক্ত সুরঞ্জন দাসকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামিকে আদালতের নির্দেশে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। গত ২ জুন রাতে উপজেলার লোহাঈদ গ্রামের  অভিযুক্ত কবিরাজ আঃ রহিম (৩৫) ও সুরঞ্জন  দাস (২৫) কৌশলে ভুক্তভোগী কিশোরীর বাড়িতে প্রবেশ করে। পরে তারা খাবারের সাথে চেতনানাশক কোনো দ্রব্য মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে ফেলে। এরপর ওই ঘরে থাকা ১৭ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

​ভোরে প্রতিবেশীরা ঘরের ভেতর পরিবারের সবাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ভুক্তভোগী কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

​মামলা দায়েরের পর পুলিশ এজাহারনামীয় আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় পুলিশ অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি দিঘীর পাড় গ্রামের সুরঞ্জন  দাসকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, "অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে।  আসামি সুরঞ্জন দাসকে আজ গ্রেফতার করে আদালতের মাধ্যমে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে। মামলার অপর আসামি আঃ রহিমকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী