নবীগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে ৬৩ হাজার টাকা জ*রিমানা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪৩ AM

র‍্যা*ব-ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অ*ভিযান

নবীগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে ৬৩ হাজার টাকা জ*রিমানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৬/২০২৬ ০৯:০৬:৪১ PM

নবীগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে ৬৩ হাজার টাকা জ*রিমানা

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র‍্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে বৃহস্পতিবার (৪ জুন) এ জরিমানা আদায় করা হয়।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের সমন্বয়ে একটি যৌথ দল দুপুর সাড়ে ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- মুসলিম সুইট মিটের মালিক ফয়সাল হোসেনকে ১৫ হাজার টাকা, বনফুল অ্যান্ড কোম্পানির মালিক রিফাতকে ৮ হাজার টাকা, ইসওয়ান স্টোরের মালিক জাহিদ খানকে ১০ হাজার টাকা, ফাল্গুনী স্টোরের মালিক মিহির তালুকদারকে ১০ হাজার টাকা এবং অনুরাগ সুইট মিটের মালিক বানীপদ রায়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-৯ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: