মাধবপুরে মা*দকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক সমাবেশ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪৩ AM

মাধবপুরে মা*দকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক সমাবেশ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৬/২০২৬ ১১:০৩:৩৯ PM

মাধবপুরে মা*দকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক সমাবেশ

সংগৃহিত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেল ৪টায় কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মো. জাবেদ আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট সাজিদুর রহমান সজল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লেখক ও গবেষক মোহাম্মদ সায়েদুর রহমান, এসআই কবির আহমেদ, ডা. সজল ও আব্দুল আওয়াজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।




জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ: