জগন্নাথপুরে সরু সেতুতে চরম জনদুর্ভোগ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৪ AM

জগন্নাথপুরে সরু সেতুতে চরম জনদুর্ভোগ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৬/২০২৬ ০১:৪৯:০৫ AM

জগন্নাথপুরে সরু সেতুতে  চরম জনদুর্ভোগ

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দীর্ঘ তিন দশক ধরে সরু সেতুর কারণে কয়েকশ পরিবারের লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহদামড়ী বাজারের পাশে কয়েকটি রাস্তার সঙ্গে একমাত্র সংযোগ সড়কটির সরু সেতুটি পুনর্র্নিমাণ না হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাথে মিরপুর ইউনিয়নের সাথে শাহদামড়ী বাজারে পাশে একমাত্র সংযোগকারী সেতুটি দীর্ঘ ৩০ বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল। পুরো উপজেলায় বিভিন্ন সেতু পুনর্র্নিমাণ হলে এই সেতুর দিকে কেউ নজর দিচ্ছে না। সেতুটির পাশে অবস্থিত পীরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করে। অপরদিকে বড় গাড়িগুলো এই সেতু দিয়ে চলাচল করতে পারে না। ফলে শাহদামড়ী বাজারে ব্যবসায়ীদের মালামাল আনা-নেওয়া করতেও সমস্যা হয়। রোগীদের হাসপাতালে ও ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছে।

স্থানীয়দের দাবি, এসব অসুবিধার কারণে দ্রুত সেতুটি পুনর্র্নিমাণ করার দাবি উঠলেও কেউ তাতে নজর দিচ্ছেন না। স্থানীয়দের একমাত্র চলাচলের পথে সরু সেতু থাকায় বছরের পর বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে জনসাধারণ পারাপার হচ্ছেন। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, এলাকার একমাত্র সরু সেতুটির কারণে উৎপাদিত কৃষিপণ্য মাথায় করে পরিবহন করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার হাজার হাজার বাসিন্দা। বিশেষ করে বর্ষাকালে এই এলাকায় পানি বেড়ে গেলে কৃষিপণ্য ও গাছ পরিবহনের খরচ দ্বিগুণ হয় এবং জীবন হাতে নিয়ে চলাচল করতে হয় বলে জানান সাধারণ মানুষ ও একাধিক কৃষক। তাছাড়া বয়োবৃদ্ধ, রোগী, গর্ভবতী নারী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে পার হয়ে উপজেলা সদরে যাতায়াত করতে হয়।

স্থানীয় স্কুল শিক্ষক আক্তার মিয়া বলেন, সরু সেতুর কারণে বড় গাড়ি চলাচল না করতে না পারায় উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিঘিœত হয়। রোগী ও ছাত্র-ছাত্রীদের যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছে। আমাদের অসুবিধার কথা চিন্তা করে দ্রুত সেতুটি পুনর্র্নিমাণ করা প্রয়োজন। এখানে বাজার ও স্কুল রয়েছে। সরু সেতুর কারণে সর্বস্তরের মানুষের অসুবিধা হচ্ছে। এখানে বড় সেতুর প্রয়োজনীয়তা রয়েছে। সরকারের কাছে আবেদন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত সেতু নির্মাণ করলে আমাদের খুব উপকার হবে।

এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, এই সড়কে সরু সেতুর বিষয়ে আমাদের কাছে তথ্য নেই। আগে কেউ বলেনি। আমরা খোঁজ খবর নিয়ে দেখবো এবং সেতু নির্মাণের নিয়ে আগামীতে কাজ করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক