আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুর প্রেসক্লাবের মানববন্ধন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৫ AM

আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুর প্রেসক্লাবের মানববন্ধন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ০৭:২৪:০৫ PM

আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে  জগন্নাথপুর প্রেসক্লাবের মানববন্ধন

নিজস্ব


জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার  ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি আমিনুর রহমান জিলুকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।  মঙ্গলবার( ৯ জুন) বিকাল ৩ ঘটিকায় জগন্নাথপুর পৌরপয়েন্টে জগন্নাথপুর প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে এ দাবি জানানো হয়। জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেবের পরিচালনায় 

এতে বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল,জগন্নাথপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, কার্যনির্বাহী সদস্য আলী আহমদ, জুয়েল আহমদ, সদস্য শাহ এস এম ফরিদ, হুমায়ুন কবির ফরিদী, আজকালের খবর পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি আলী হোসেন খান,জগন্নাথপুর গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুল করিম গেদন,আবু মিয়া, আব্দুল মান্নান,তঞ্জব আলী,আব্দুল হেকিম,আবুল খায়ের,শ্রমিক দল নেতা শফিকুল ইসলাম খেজর,ব্যবসায়ী আলী আহমেদ, মাদক বিরোধী আন্দোলনের নেতা লিমান ভূঁইয়া, সমাজকর্মী রাজু আহমেদ, মাহবুব,রনি মায়হান,নানু মিয়া প্রমুখ সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলুর নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, কোন  ধরনের তদন্ত ছাড়াই সাংবাদিক আমিনুর রহমান জিলুকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ করেছে। সাংবাদিকতার মতো মহান পেশার মর্যাদা অক্ষুন্ন রাখতে তাকে দ্রুত মুক্তির দাবি জানানো হয়।

উল্লেখ্য গত ২ জুন উপজেলা সদরের থানরোডস্হ তাঁর পত্রিকা কার্যালয় থেকে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ  তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে জগন্নাথপুর গ্রামের জহিরুল ইসলাম লাল মিয়া বাদী হয়ে সিলেট সাইবার ট্রাইব্যালে একটি মামলা দায়ের করেন। 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক